মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ। ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওবাসী অতিষ্ঠ শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নেত্রকোনার পূর্বধলায় পরিবর্তনের হাওয়া: ওয়াদা নয়, সরাসরি দৃশ্যমান উন্নয়নে এমপি মানসুরা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযান ২২০ ইয়াবা, ৯ ফেনসিডিল ও ৩২ হাজার টাকা সহ গ্রেপ্তার-১ নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
/ ৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও বাজারে হঠাৎ করেই সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। মাছ-মাংসের পর এবার নিত্যপ্রয়োজনীয় সবজিও অনেক পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ঈদগাঁও বাজারের পশ্চিম গলির কাঁচা তরকারি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই অস্বাভাবিকভাবে বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৮০ টাকা, বেগুন ১৪০ টাকা, টমেটো ১২০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, তিত করলা ১২০ টাকা এবং কচুর ছড়া ৬০ টাকায়। তবে কিছু ব্যবসায়ী একই সবজি কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কম দামে বিক্রি করছেন।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, বর্তমানে অধিকাংশ সবজির দামই কেজিপ্রতি ১০০ টাকার নিচে নেই। ফলে ইচ্ছা থাকলেও প্রয়োজনমতো সবজি কেনা সম্ভব হচ্ছে না। অনেকেই এক কেজি বা আধা কেজির পরিবর্তে মাত্র এক পোয়া বা তারও কম পরিমাণ সবজি কিনে বাড়ি ফিরছেন।

দিনমজুর তাহের বলেন, “দৈনিক যে আয় করি, তার চেয়ে ব্যয় বেশি। খেটে খাওয়া মানুষের শেষ ভরসা ছিল সবজি, সেটির দামও এখন নাগালের বাইরে। আমরা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে আছি।”

টমটম চালক শুক্কুরসহ কয়েকজন চালক জানান, তিন চাকার যানবাহন চালিয়ে যা আয় হয়, তা দিয়ে চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার পর মাছ-মাংস তো দূরের কথা, সবজি কিনতেও হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে সবজির অতিরিক্ত দাম তাদের সংসারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

এক প্রবীণ ক্রেতা বলেন, আগে এক কেজি বা আধা কেজি সবজি কিনলেও এখন প্রয়োজনের তুলনায় অনেক কম কিনতে হচ্ছে। বাজারে প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না।

এদিকে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন কমে গেছে। পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণেই বাজারে সবজির দাম বেড়েছে।

সচেতন মহল কাঁচাবাজারে নিয়মিত তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights