মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার মদনে এস এস সি ফলাফলে প্রথম স্থান অধিকার করেলেন, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন অন্যের স্ত্রীর সাথে আবাসিক হোটেলে দপ্তরী, ভিডিও ভাইরাল ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত মোঃ মেহেদী হাসান । ভাড়ার সিন্ডিকেটে চলছে জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম; নষ্ট হওয়ার অজুহাতে বন্ধ নতুন সাউন্ড সিস্টেম বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউটমুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের অঙ্গীকার অগ্রগতি পর্যালোচনা সভা শেষে অঙ্গীকারনামায় স্বাক্ষর নাগরপুরে এসএসসি ফলাফলে বিপর্যয়, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিরোনাম-বাঘারপাড়ায় ছেলের হাত-পা বাঁধা লাশ, পাশে মায়ের গলায় প্যাঁচানো ওড়না মা-ছেলের মৃত্যু ঘিরে রহস্য, স্বামীকে জিজ্ঞাসাবাদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন
/ ১১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন

ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে মহিলা দলের কর্মী সম্মেলন

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ভালুকা উপজেলা মহিলা দলের সভাপতি শামিমা রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জনগণের অধিকার আদায়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মহিলা দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights