বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা বারের আইনজীবীদের নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো’র উদ্বোধন লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান কুড়িগ্রামে যুবদলের রাজপথের কর্মসূচি, বিক্ষোভ মিছিল-সমাবেশ। সারের দাবিতে উলিপুরে কৃষকের সড়ক অবরোধ, প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমাধান। ফরিদপুরে পৌরসভার জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে শুরু বিতরণ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
/ ৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সাজা হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর সাইফুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করে আভিযানিক দল।
এসআরবি আরও জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা এবং একটি বিস্ফোরক মামলা রয়েছে।
পরে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights