বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ যদুনন্দী ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও ভাইরাল, অস্বীকার করে বললেন—‘ভিডিও এডিট করা’ শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২ অপ্রতিম হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা বারের আইনজীবীদের নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো’র উদ্বোধন লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য এর উদ্যোগে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিএনপি’র ৪৭ নেতাকর্মী ওমরাহ যাচ্ছেন ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান কুড়িগ্রামে যুবদলের রাজপথের কর্মসূচি, বিক্ষোভ মিছিল-সমাবেশ। সারের দাবিতে উলিপুরে কৃষকের সড়ক অবরোধ, প্রশাসনের সহযোগিতায় দ্রুত সমাধান। ফরিদপুরে পৌরসভার জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে শুরু বিতরণ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রামপালে জমি-বিরোধে সংঘর্ষ, যুবক নিহত; আহত বাবা-মা
/ ১২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

রামপালে জমি-বিরোধে সংঘর্ষ, যুবক নিহত; আহত বাবা-মা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : আরিফ হাসান গজনবী
রামপাল, ২১ সেপ্টেম্বর ২০২৬: বাগেরহাটের রামপালে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও রাস্তার বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮) আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ১০ নম্বর বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আহাদ আহামেদ ইতু ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে রাস্তার বৃষ্টির পানি আটকানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহাদ আহামেদ ইতু, তাঁর বাবা ও মা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফরিদুজ্জামান বয়াতিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী নাজমা বেগম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে রামপাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights