
রাসূল সা: এর জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে—শেখ রেদওয়ান হোসেন আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন বলেন বর্তমান সমাজের রক্তে রক্তে ঢুকে পড়েছে অপসংস্কৃতি, ছাত্র সমাজকে গ্রাস করেছে সামাজিক মিডিয়ার কালো ছায়া। সোশাল মিডিয়া ব্যবহারে মানুষের মানুষত্য প্রশ্নবিদ্ব। এক্ষেত্রে রাসুল (সা) এর জীবনীগ্রন্থ অধ্যয়ন ও তার সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়ন শাখার আওতাধীন কাদিপুর আঞ্চলিক শাখা আয়োজিত ক্বিরাত, জীবনঘনিষ্ঠ হাদিস মূখস্ত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার প্রদান এবং ছাদিস, দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, শনিবার, বিকাল ৩ ঘটিকায়, কাদিপুর উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ছালেহ আহমদ, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
সংগঠনের কাদিপুর আঞ্চলিক শাখার সভাপতি লিমান হোসাইন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার প্রশিক্ষণ সম্পাদক মো: জাকির হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জালালপুর আলিয়া মাদরাসার সাবেক শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা দেলোয়ার হোসেন, দারুল আরাবিয়া লতিফিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইব্রাহিম আরিফ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, সংগঠনের মোগলাবাজার থানার সভাপতি মো:মঈন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মিফতাউল ইসলাম, জালালপুর ইউনিয়ন শাখার সভাপতি রুহুল ইসলাম তুন্না, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জামী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সাদিক।
এসময় আরও উপস্থিত ছিলেন-কাদিপুর উত্তরপাড়া মসজিদের ইমাম মাওলানা শাহিন আহমদ, মোতাওয়াল্লী হাজী কবির আহমদ, বিশিষ্ট মুরব্বি লিলু মিয়া, নামর আলী, সংগঠনের জালালপুর ইউনিয়ন শাখার সাবেক দায়িত্বশীল আব্দুল মুহিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আশফাক আহমদ জুয়েল, সহ-সভাপতি মুরসালিন আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সহ-সভাপতি নাঈম আহমদ, জালালপুর ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, সহ-অফিস সম্পাদক ফয়সল আহমদ, কাদিপুর আঞ্চলিক শাখার সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, বর্তমান সহ সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সহ সাধারণ সম্পাদক রাওয়াদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক তারেক আহমদ প্রমূখ।





