বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রর্থী শফিকুল ইসলাম ভুইয়ার সাথে মহিলা ভোটারদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে মহিলা কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ। মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি ​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী নেত্রকোনার কলমাকান্দায় চার বছর পেরিয়ে গেলেও সাগর হত্যা মামলায় বিচার হয়নি রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি -৫ এর অভিযান পীরগঞ্জে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার এমপিও কাগজপত্রে কারসাজির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসলামপুরে মহিলা কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন

ইসলামপুরে মহিলা কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত

​শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,

জামালপুরের ইসলামপুর মোঃ আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন, শিক্ষাবর্ষ সমারম্ভ ও নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মজিবর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের বিদ্যানুরাগী সদস্য জয়নাল আবেদিন সরকার এবং পৌর বিএনপির অন্যতম সদস্য ও পরিচালনা পর্ষদের বিদ্যানুরাগী সদস্য মোঃ আতিকুর রহমান শাহীন মেয়র প্রার্থী।
​প্রধান অতিথির বক্তব্যে সানজিয়া সাফিজ দ্যুতি বলেন, “একটি জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিক্ষিত সমাজের ভূমিকা অপরিসীম। নারী সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।” অর্থের অভাবে যেন কোনো নারী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে কলেজটিকে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন সরকার বলেন, “জেলার উত্তর-পশ্চিমাঞ্চলের নারী শিক্ষার অনন্য এই বিদ্যাপীঠটিকে স্থানীয় সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর সার্বিক প্রচেষ্টায় অচিরেই সরকারীকরণ করা হবে।”
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী মেরিনা, কলেজের প্রদর্শক আব্দুল মোমেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবা সুলতানা, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোখসানা আক্তার এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
​উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আজ এ কলেজেও আনন্দঘন পরিবেশে একাদশ শ্রেণীর নতুন পাঠদান কার্যক্রমের শুভ সূচনা ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights