
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ ২৪,সেপ্টেম্বর ২৬
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পাটোয়ারী, কলেজ সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাজারহাট বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যে সমৃদ্ধ শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।





