গুদামের হাট থেকে তেঁতুলতলা মোড়—বেহাল রাস্তা, দুর্ভোগে নিত্যযাত্রী

গুদামের হাট থেকে তেঁতুলতলা মোড়—বেহাল রাস্তা, দুর্ভোগে নিত্যযাত্রী
মোমিন আলি লস্কর জয়নগর:-
গুদামের হাট থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী ও গাড়িচালকদের।
বিশেষ করে অটো, টোটো, মোটরবাইক ও অন্যান্য যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে বলে অভিযোগ। রাস্তার খারাপ অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে স্বাভাবিক ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক।মানুষের দাবি—ভালো রাস্তা, নিরাপদ যাতায়াত।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





