
দক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্টক রিপোর্টার
আদিলুর রহমান
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কান্দিপাড়া বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কান্দিপাড়া বাজার সামনে সড়কে একটি বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উস্থি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণঞ্জ সম্পাদক ও দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, লংগাইর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পাগলা থানা ছাত্রদল নেতা রাকিব ঢালী, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাইমিনুল ইসলাম, চাঁইরবাড়িয়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সম্রাট, দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা সুজন মৃধা, উস্থি ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিল মিয়া, হৃদয় ও শিহাবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ দেশকে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত করতে সর্বদা মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন বলে জানান, ও সন্ত্রাস বিরোধী আন্দোলনে তারা সবসময় মাঠে থাকবে ছাত্রদল বলে জানান দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজহারুল ইসলাম। হৃদয়। ওই সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা আরো উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া মিডিয়া ও সংবাদ কর্মীগণ।





