
চট্টগ্রামে জমকালো আয়োজনে সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজ্জ্বল সাহা
ষ্টাফ রির্পোটার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রামের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রধান ফারুকের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও ফটো মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতিকার উদ্দিন রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ক্রাইম রির্পোটার রাজা, রাঙ্গুনিয়া প্রতিনিধি ওসমান গনি, চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাথী কামাল ও নন্দিনী চৌধুরী,রাঙ্গুনিয়া প্রতিনিধি আরিফা জুইসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও মানুষের কথা সংশ্লিষ্ট মহলের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সাংবাদিকরা সিটিজি ক্রাইম টিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।





