বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫
/ ৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনায় নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ১৫ জনের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা মাইক্রোবাসযোগে ওই এলাকায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেন। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনার তিন দিন পর, ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আব্দুল ওহাব সুজানগর এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। কয়েক সপ্তাহ পর তারা জামিনে মুক্তি পান।

বুধবারের আটকের মধ্য দিয়ে ৫ আগস্ট-পরবর্তী সময়ে আব্দুল ওহাবকে তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক করা হলো।

পাবনা জেলা প্রতিনিধি
৩০/০৯/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights