বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ
/ ৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০৪ (চার) সদস্যকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। গত ২৫/০৯/২০২৬ ইং তারিখ রাত ০২.০০ ঘটিকা হতে ০৩.৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদী কল্যান চন্দ্র দেবনাথ (৩৮), পিতা- ইরেন্দ্র দেবনাথ, সাং- কেশুরবাড়ী, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁও-এর ওষুধের দোকান “সৌহার্দ্য ফার্মেসী”, ঠাকুরগাঁও পৌরসভাধীন বিসিক মোড়ের দবিরুল মার্কেট থেকে বিভিন্ন প্রকারের দামী ওষুধ, যার আনুমানিক মূল্য ১৭,০০,০০০/- (সতেরো লক্ষ) টাকা, চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর বাদী কল্যান চন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করলে এ সংক্রান্তে মামলা রুজু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ঠাকুর গাঁও পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও ঠাকুরগাঁও সদর থানার সম্বনয়ে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের একপর্যায়ে চুরির ঘটনায় জড়িত প্রধান আসামি ১। মোঃ রাজু মিয়া (৩২), পিতা- মৃত বাবু মিয়া, সাং-কুকিবাজিত, থানা- শিবগঞ্জ , জেলা- বগুড়া ২। জাহাঙ্গীর হোসেন (৬০), পিতা- মৃত আহম্মদ আলী, সাং-পুনতাইর বাকপাড়া, থানা-গোবিন্দগঞ্জ , জেলা- গইবান্ধা, ৩। মোঃ বিল্লাল হোসেন(৫৫), পিতা-মৃত আজম আলী, সাং-পশ্চিম পুড়াদিয়া,থানা-বেলাবর,জেলা-নরসিংদী দেরকে সনাক্ত করা হয়।

পরবর্তীতে বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯/০৯/২০২৬ ইং তারিখে দিনাজপুরের দশমাইল এলাকায় তাদের গ্রেপ্তার করা হয় এবং চুরি কাজে ব্যবহৃত পিকআপটি তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, বাদীর চুরি হওয়া ওষুধ আসামি শিখর চন্দ্র সরকার (৩০), পিতা- বঙ্কিম চন্দ্র সরকার, সাং- বোয়ালিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গইবান্ধা এর কাছে বিক্রি করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯/০৯/২০২৬ ইং তারিখে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিখর চন্দ্র সরকারকে তার নিজ দোকান থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চুরি হওয়া ওষুধ ঘটনার দিন, অর্থাৎ ২৫/০৯/২০২৬ ইং তারিখে আসামিদের নিকট থেকে কিনে নেন। আসামী শিখর চন্দ্র সরকার এর বসতবাড়ী ও গোবিন্দগঞ্জ বাজারে তার দোকানে অভিযান পরিচালনা করে বাদীর শনাক্ত মতে চুরি যাওয়া বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে উক্ত চুরি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামি ১। মোঃ রাজু মিয়া (৩২), ২। জাহাঙ্গীর হোসেন (৬০) এবং ৩। মোঃ বিল্লাল হোসেন (৫৫) আন্তঃবিভাগীয় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না এবং চুরির ঘটনার পারিপার্শ্বিক অন্যান্য বিষয় যাচাই-বাছাইসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights