বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
/ ২৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কটিয়াদী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মোঃ মফিজ উদ্দিন নয়ন কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কটিয়াদী প্রেস ক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সংগ্রাম ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোবারক হোসেনকে সভাপতি এবং দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মাইনুল হক মেনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রফিকুল হায়দার টিটু (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি মফিজ উদ্দিন নয়ন (দৈনিক জনতা), সহ-সভাপতি ধ্রুব রঞ্জন দাস (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (খবরপত্র), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া (আমার সংবাদ), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (গণমুক্তি), দপ্তর সম্পাদক আজাদ রহমান মিশর (প্রথম বুলেটিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাস উদ্দিন (খবরের আলো), প্রচার সম্পাদক মিজানুর রহমান (সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদ বিন জালাল (আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম (দৈনিক এদিন), নির্বাহী সদস্য ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর), ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্ত) ও মোফাসসেল সরকার (ভোরের দর্পন)।

সভায় নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেন বলেন, কটিয়াদী প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সভায় সাধারণ সম্পাদক মাঈনুল হক মেনু বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই পেশাগত নীতি-নৈতিকতা বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কটিয়াদীরের উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।

সভার সভাপতি ও নবগঠিত কমিটির নির্বাহী সদস্য ফজলুল হক জোয়ারদার আলমগীর বলেন, কটিয়াদীরের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রাণবন্ত প্রেস ক্লাব গড়ে উঠবে এটাই প্রত্যাশা।

না/ক/কাও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights