বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
/ ২৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ডা. জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন তাঁর একান্ত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজমুল হোসেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও জনতার একটি দল প্রবেশ করে তাঁদের অবরুদ্ধ করে। পরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে তাঁরা দুজন পদত্যাগ করেন বলে জানা গেছে।
তবে উপাচার্য ডা. জাওয়াদুল হক দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। তাঁর অভিযোগ, জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে তাঁকে কার্যালয় থেকে বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ডা. জাওয়াদুল হক বলেন, ‘জোরপূর্বক একটি পদত্যাগপত্রে আমার স্বাক্ষর আদায় করা হয়েছে। আমাকে অফিস থেকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’
তাঁদের অবরুদ্ধ করার ঘটনায় কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ঠিকাদারদের কিছু লোক, যারা কাজের জন্য চাপ সৃষ্টি করছিল, তারা মব সৃষ্টি করে এসব করেছে।’

উপাচার্য জাওয়াদুল হকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের গাছ, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন সরকারি সম্পদ বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগে বিধিবহির্ভূত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে উপাচার্যের একান্ত সহকারী ও সেকশন অফিসার নাজমুল হোসেনের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।
তবে উপাচার্য ও সেকশন অফিসারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights