মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত পূর্বধলার ডা. আতিকুর রহমান তালুকদার কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রশাসক পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ, ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভেড়ামারা উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষী সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রাদান! চৌদ্দগ্রামের আলকরায় শহীদ হাজী সুরুজ মিয়া কবর জিয়ারত করলো ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান বিশ্ব শিক্ষক দিবস পালনে ঠাকুর গাঁও জেলা প্রশাসনঃ টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক: সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে কুপিয়ে খুন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর আরাফাত মোল্যা নড়াগাতী থানার দেবদুন গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। ওইসব ঝামেলার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights