
বিশ্ব শিক্ষক দিবস পালনে ঠাকুর গাঁও জেলা প্রশাসনঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
০৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক।
অনুষ্ঠানে শিক্ষকতা পেশার মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতকরণ, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের অবদান ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সম্মাননা প্রদান করেন।
শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক ।





