বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি: চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে পুলিশের সাফল্য: চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ফমেকে সিজারিয়ানের পর অসুস্থতা, ঢামেকে বিথীর মৃত্যু। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী। জমি বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ, বাবাকে শ্বাসরোধের চেষ্টা। নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি নেত্রকোনার পূর্বধলা মহিষবেড় গ্রামে কবি হাসেন আলীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী -নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আশিকুর মোল্লা বজ্রপাতে মারাত্মক আহত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা
/ ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জমি উদ্ধার ও হুমকির অভিযোগে আদালতে পৃথক মামলা করেছেন মো. খায়রুল ইসলাম (৪৮)। মামলায় জয়নাল, মোফাজ্জল হোসেন, আবুল বাশার, সেলিম ও দুলাল মিয়াসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর জীবিকার তাগিদে দীর্ঘদিন গ্রামের বাইরে ছিলেন খায়রুল। সম্প্রতি পৈতৃক ভিটায় বসবাসের উদ্দেশ্যে গ্রামে ফিরে আসলেও বিরোধের কারণে সেখানে উঠতে পারেননি। বর্তমানে তিনি অন্যত্র চার শতক জমি কিনে বসবাস করছেন।
অভিযোগে বলা হয়, ১৯৮৮ সালে জয়নাল গং ৯১৬ দাগের ১২ শতক ফসলি জমি ক্রয় করলেও পরবর্তীতে ৯১৩ দাগের প্রায় ২৩ শতক পৈতৃক ভিটা জোরপূর্বক দখল করে রাখেন। এছাড়া ওই জমিতে থাকা খায়রুলের বাবা-মায়ের কবরের আশপাশে নিয়মিত গরু-ছাগল বেঁধে রেখে বিরক্তি সৃষ্টির অভিযোগও তোলা হয়।
খায়রুলের দাবি, পৈতৃক ভিটায় ঘর তোলার উদ্যোগ নিলে জয়নাল, মোফাজ্জল হোসেন, আবুল বাশার ও দুলাল মিয়াসহ কয়েকজন তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় তিনি আদালতে প্রথম মামলাটি দায়ের করেন। মামলা করার পর থেকে তা প্রত্যাহারের জন্য জয়নাল ও সেলিমসহ আসামিরা তাঁদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
ভুক্তভোগী খায়রুল ইসলাম বলেন, “বাবা-মায়ের রেখে যাওয়া ভিটায় শেষ বয়সটা শান্তিতে কাটাতে চাই। ন্যায্য অধিকার ফিরে পেতেই আইনের আশ্রয় নিয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সেলিম মিয়া বলেন, “আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দলিলের কিছু ভুলত্রুটি ছিল, যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও খায়রুল ইসলাম বসতে রাজি হননি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights