বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নিয়োগ বিজ্ঞপ্তি: চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে পুলিশের সাফল্য: চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ফমেকে সিজারিয়ানের পর অসুস্থতা, ঢামেকে বিথীর মৃত্যু। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী। জমি বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ, বাবাকে শ্বাসরোধের চেষ্টা। নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা ফরিদপুরের সালথা উপজেলার এনসিপির সদস্য সচিব কে প্রাণ নাশের হুমকি নেত্রকোনার পূর্বধলা মহিষবেড় গ্রামে কবি হাসেন আলীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী -নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের আশিকুর মোল্লা বজ্রপাতে মারাত্মক আহত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী।
/ ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হলেন লায়ন সালাউদ্দীন আলী।

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা।

বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্মী ও স্কাউটার লায়ন সালাউদ্দীন আলী।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে জারি করা এক পত্রে তাঁর মনোনয়নের বিষয়টি জানানো হয়। দীর্ঘদিন ধরে স্কাউটিং ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে লায়ন সালাউদ্দীন আলী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁকে এ দায়িত্ব প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় অঙ্গীকার। স্কাউটিংয়ের আদর্শ—শৃঙ্খলা, মানবিকতা, নেতৃত্ব ও সেবার চেতনাকে ধারণ করে চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বাত্মকভাবে কাজ করব।”

তিনি নতুন দায়িত্ব পালনে সকল স্কাউটার, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

সদা প্রস্তুত—সেবায়, মানবতায় ও দেশপ্রেমে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights