শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস পালিত। নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন লালমাই বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রির পোষ্ট, বিজ্ঞাপন দাতা আটক কুরআন-হাদিস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াতের গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁওতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
/ ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

১/ ছবি আছে

ঈদগাঁওতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
‎

মোঃ রেজাউল করিম,
কক্সবাজার প্রতিনিধি।

‎‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ঈদগাঁও থানার সামনে গুরুতর আহত অবস্থায় তিন দিন পড়ে থাকার পর এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৮ অক্টোবর থেকে তিনি সড়কের পাশে পড়ে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎বুধবার (২১ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর পান স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর কপাল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরা বাজার এলাকায় মহাসড়কের পাশে আহত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাঁর কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
‎
‎ফকিরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বাজারে যাওয়ার সময় রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে খেয়াল করি, তাঁর কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁর পরিচয় জানতে চেয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টও করেছিলাম। পরে তাঁর মৃত্যুর খবর পাই।
‎
‎সাইফুল ইসলামের ধারণা, কেউ ওই ব্যক্তিকে আহত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎ফকিরা বাজারের স্থানীয় অনেকেই বলেন, মহাসড়কের পাশে একজন মানুষ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকার পরও সময়মতো তাঁর চিকিৎসা ও উদ্ধারের ব্যবস্থা হয়নি। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।
‎
‎এ বিষয়ে ফকিরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
‎
‎ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈদগাঁও থানা পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি মহাসড়কের পাশে হওয়ায় লাশটি মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
‎
‎চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
‎
‎ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, আঘাত পাওয়ার পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights