শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস পালিত। নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন লালমাই বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রির পোষ্ট, বিজ্ঞাপন দাতা আটক কুরআন-হাদিস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াতের গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসুর আল্টিমেটাম
/ ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসুর আল্টিমেটাম

ইমতি, ​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে নির্ধারিত অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে ফি পুনর্নির্ধারণ করা না হলে উপাচার্যের ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে মাসুদ রানা বলেন, হলবিহীন বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে উপাচার্যকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়া শিক্ষার্থীদের ক্ষোভ বাড়িয়ে তুলছে। সমাবর্তন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সংহতি জানানোর আহ্বান জানান তিনি।

​জানা গেছে, ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মোট ফি ধরা হয়েছে যথাক্রমে ৫,৫০০ টাকা ও ৬,৫০০ টাকা। যেখানে ঢাবির ৫৩তম সমাবর্তনে স্নাতক ফি ছিল ৩,৩২০ টাকা, যা জবির তুলনায় প্রায় ৬৬ শতাংশ কম। এছাড়া জবির প্রথম সমাবর্তনের তুলনায়ও এবার ফি অনেক বাড়ানো হয়েছে।

​এ অন্যায্য ও বর্ধিত ফির কারণে অনাবাসিক শিক্ষার্থীদের মেসভাড়া ও দৈনন্দিন খরচ সামলে সমাবর্তনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করছেন প্রাক্তন শিক্ষার্থীরা। জকসু সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ জানান, বারবার স্মারকলিপি জমা ও আলোচনার পরও প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিচ্ছে না যা হতাশাজনক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights