শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস পালিত। নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন লালমাই বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রির পোষ্ট, বিজ্ঞাপন দাতা আটক কুরআন-হাদিস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াতের গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত , মাদককে ‘না’ বলার আহ্বান সোহেল কায়কোবাদ।
/ ২৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত , মাদককে ‘না’ বলার আহ্বান সোহেল কায়কোবাদ।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে সরকারপাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্রিম ইলেভেন খলিফার মোড় একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও দলের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত সংগ্রাম করেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় হলোখানা ইউনিয়ন ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদককে ‘না’ বলতে হবে। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী। পর্যাপ্ত খেলার মাঠ ও ক্রীড়া কার্যক্রমের সুযোগ তৈরি হলে তরুণেরা মাদক থেকে দূরে থেকে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ওমর ফারুক, এস এম আবু হানিফ বিপ্লব সদস্য সচিব সদর উপজেলা বিএনপি , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, যুবনেতা শরীফ আহমেদ মামুন, মিনহাজুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ছাত্রনেতা আলআমিন এবং হলোখানা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. ফজলুল হকসহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights