শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পটুয়াখালীতে যথাযথ মর্দাযায় উপজেলা দিবস পালিত। নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন লালমাই বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রির পোষ্ট, বিজ্ঞাপন দাতা আটক কুরআন-হাদিস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে: মাওলানা মুহাম্মদ শাহজাহান গাইবান্ধায় মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ঈমানকে শক্তিশালী করার জন্য জীবনকে দ্বীনি ভাবধারায় পরিচালিত করতে হবে—-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন জামায়াতের গণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন
/ ১৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন

নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। জমি আত্মসাতের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও মাহাবুল হকসহ অন্যরা।

মানববন্ধনে মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করেন। তবে জমি উদ্ধারের পর থেকে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মোসলেম উদ্দিন।

এলাকাবাসীর অভিযোগ, দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে স্থানীয়দের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তাঁরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

অভিযোগগুলোর বিষয়ে দলিল লেখক খলিলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights