শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ চট্টগ্রামে জমকালো আয়োজনে সিটিজি ক্রাইম টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মিড-ডে মিলের খাবার গ্রহণের পর অসুস্থ শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসকঃ ঠাকুরগাঁও সদর থানা ও চৌকিদারী প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপারঃ দক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার প্রার্থী হওয়ার আহ্বান গুদামের হাট থেকে তেঁতুলতলা মোড়—বেহাল রাস্তা, দুর্ভোগে নিত্যযাত্রী অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম। চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি ​ইউপি নির্বাচন এককভাবে করবে গণঅধিকার পরিষদ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​ইউপি নির্বাচন এককভাবে করবে গণঅধিকার পরিষদ
/ ১৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

​ইউপি নির্বাচন এককভাবে করবে গণঅধিকার পরিষদ

লক্ষ্মীপুর ​স্টাফ রিপোর্টার: মোঃ নুরে আলম নয়ন

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক ও স্বাধীনভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ।
​গত বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি দীর্ঘ ১৭ বছর পর নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। সরকার ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নির্বাচন কমিশন আচরণ বিধিমালা প্রকাশ করে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১০ সংশোধন করে দলীয় প্রতীক বাতিল করা হয়।
​লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, দলীয় প্রতীক না থাকলেও দলের যেকোনো পর্যায়ের নেতাকর্মী নির্বাচন করলে গণঅধিকার পরিষদ তাদের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক সহায়তা দেবে। একই এলাকায় দলের একাধিক প্রার্থী থাকলে বিশৃঙ্খলা এড়াতে দল উপযুক্ত একজনকে সমর্থন দেবে। অন্য দলের কেউ গণঅধিকার পরিষদের নীতি-আদর্শ মেনে সমর্থন পেতে চাইলে তাকে দলের প্রাথমিক সদস্য হতে হবে। তবে যেসব এলাকায় দলীয় প্রার্থী থাকবে না, সেখানে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
​নির্বাচনে অতীতের মতো কোনো প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ দেখতে চান না বলে জানান দলের নেতারা। পাশাপাশি প্রার্থীদের স্বাধীন প্রচার-প্রচারণা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
​সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়:
১. প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের বিরোধিতা করে চেয়ারম্যান প্রার্থীর জন্য স্নাতক (অনার্স) এবং মেম্বার প্রার্থীর জন্য এইচএসসি পাস বাধ্যতামূলক করা।
২. এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া।
৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ প্রশাসনকে প্রস্তুত করে দ্রুত ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি নির্বাচন আয়োজন করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights