রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‎ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
/ ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি
নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সালিশী বৈঠকে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে। গত ১৮মে সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৭মে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২নম্বর ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়। ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেয়। এতে আশপাশের এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় গত ১৮মে রাতে বিরাবো বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়। হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights