মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
“ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ। ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওবাসী অতিষ্ঠ শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নেত্রকোনার পূর্বধলায় পরিবর্তনের হাওয়া: ওয়াদা নয়, সরাসরি দৃশ্যমান উন্নয়নে এমপি মানসুরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন
/ ১৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

​পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন
​সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।
​পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন (এম.পি)।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এম.পি), নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান (এম.পি), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
​ভবনটি নির্মাণে অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি, পনম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার।
​উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ খাইরুল ইসলাম সজীব।
​অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসিফ আল জিনাত। এছাড়া সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।
​উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বাবু অমল পোদ্দারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন ভবনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাদানের পরিবেশ আরও সুন্দর ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​প্রতিবেদক: মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights