মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
“ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ। ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওবাসী অতিষ্ঠ শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নেত্রকোনার পূর্বধলায় পরিবর্তনের হাওয়া: ওয়াদা নয়, সরাসরি দৃশ্যমান উন্নয়নে এমপি মানসুরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!
/ ৮০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেম, খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন একই আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, দূরদর্শী শিক্ষাবিদ, সফল সংগঠক ও জননন্দিত রাজনীতিবিদকে হারালো। শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেট অঞ্চলের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের জীবনের সকল দ্বীনি ও সামাজিক খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দানের জন্য বিশেষ দোয়া করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আজ শনিবার রাত ১টা ৩০ মিনিটে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর পূর্ববর্তী তিন দিন তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ বাদ আসর কানাইঘাট উপজেলার তালবাড়ী জামেয়া ইউসুফিয়া আলিম মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম ফরিদ উদ্দিন চৌধুরী ১৯৪৭ সালের ২৫ ডিসেম্বর কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সফল ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। কর্মজীবনে তিনি সিলেট অঞ্চলের বহু দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-৫ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর খবরে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলাসহ পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights