শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গফরগাঁওয়ে স্ত্রীকে আনতে গিয়ে জামাইয়ের ওপর হামলা সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশ প্রসঙ্গে। মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ের পাশে শেরপুর জেলা প্রশাসন বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু যোগ্য মানুষের সঠিক মূল্যায়ন: পরিচ্ছন্ন রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় এন্ডোস্কপি চালু হলো কুড়িগ্রাম সদর হাসপাতালে, এখন চাই নিয়মিত ও হয়রানিমুক্ত সেবা বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২ বেনাপোল বাইপাস সড়কে লৌহারগ্রিল বোঝাই ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১,আহত-২ নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড নিয়োগে পক্ষপাতের অভিযোগ, বঞ্চিতদের বিক্ষোভ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি-কিলন
/ ১০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি-কিলন
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
পরিবেশ দূষণ রোধ, কৃষিজমি সুরক্ষা এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন স্থানে লাইসেন্স ও প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় বৈধ ছাড়পত্র ও পরিবেশগত অনুমোদন ছাড়াই বেশ কিছু ইটভাটা পরিচালিত হয়ে আসছিল। এসব ইটভাটা আবাসিক এলাকা ও ফসলি জমির আশপাশে গড়ে ওঠায় পরিবেশ দূষণের পাশাপাশি কৃষিজমির ওপরও বিরূপ প্রভাব পড়ছিল।
অভিযানে জেলা প্রশাসকের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় স্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাটায় মজুত ও প্রস্তুত করা কাঁচা-পাকা ইটও ধ্বংস করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কয়েকটি ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা এবং কৃষিজমি বাঁচানো আমাদের অন্যতম অগ্রাধিকার। লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা কোনো অবৈধ ইটভাটা গাইবান্ধায় চলতে দেওয়া হবে না। পরিবেশ দূষণকারী এসব ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকা ও ফসলি জমির আশপাশে ইটভাটা পরিচালনার কারণে ধোঁয়া, কালো ধোঁয়া ও ধুলাবালিতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জেলা প্রশাসনের নেতৃত্বে এমন অভিযান পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights