বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত
/ ৬১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি :

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুন্দর ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
‎শনিবার (৯ মে) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের খেলোয়াড়রা অংশ নেন। মার্শাল আর্ট, দাবা, কাবাডি, সাঁতার, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন।
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, মাদক ছেড়ে কিশোর ও যুবসমাজকে মাঠমুখী হতে হবে। খেলাধুলাই পারে তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তিনি উপস্থিত খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গাইবান্ধাকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
‎প্রতিযোগিতার ফলাফলে ফুটবলের বালক বিভাগে পলাশবাড়ী উপজেলা এবং বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। ক্রিকেটের বালক বিভাগে সাঘাটা উপজেলা ও বালিকা বিভাগে গাইবান্ধা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া কাবাডির বালক বিভাগে গাইবান্ধা সদর উপজেলা এবং বালিকা বিভাগে সাদুল্লাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। অদম্য স্বপ্নের পথে, বিজয়ের সাথে এই প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, গাইবান্ধা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights