শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার
/ ৩৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ এক জন গ্রেফতার

রিপোর্টার:আলমগীর হোসেন.
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
বিজয়২৪টিভি.

: কুমিল্লায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, গত ১২ মে ২০২৬ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিপন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
র‌্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, র‌্যাব-১১ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৭৫টি অস্ত্র, ১,৫১৬ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া হত্যা, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights