বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শেরপুরে গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
/ ৪২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শেরপুরে গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার, শেরপুর বিজয় টোয়েন্টিফোর 24টিভি এর পাঠানো তথ্য ও ছবি নিয়ে উম্মে কুলসুম সুপ্তি’র রিপোর্টে থাকছে বিস্তারিত

শেরপুর সদর উপজেলার কামারচর, পয়াস্তি ও গোয়ালপাড়া এলাকার গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মঙ্গলবার তিনি সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে খাল খননের চলমান কাজের অগ্রগতি, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকল্পটির সম্ভাব্য সুফল সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় কৃষক ও সাধারণ জনগণের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা খাল খনন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানান এবং এ উদ্যোগকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও নাব্যতা সংকটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল খননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিজমি রক্ষা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights