সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।। আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিগুয়ারীতে বিএনপির ঐক্যের ডাক ইয়াসিন খানের,এমপি আখতারুজ্জামান বাচ্চুর হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক ও উপন্যাসিক আবু ইসহাকের জন্ম শতবর্ষ উদযাপন কচাকাটা ডিগ্রি কলেজের নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা এলাকাবাসীর কক্সবাজার সরকারি কলেজে চালু হলো ৭ বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স ও নতুন ৪ বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে যারা চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চাঁপাইনবাবগঞ্জে ওসি একরামুল হোসাইন এর তৎপরতায় দুই সাংবাদিকের ওপর হামলা: হেরোইন,গানপাউডারসহ ৩জন গ্রেপ্তার
/ ৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ওসি একরামুল হোসাইন এর তৎপরতায় দুই সাংবাদিকের ওপর হামলা: হেরোইন,গানপাউডারসহ ৩জন গ্রেপ্তার

মো: ওবাইদুল হক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলসহ ৩ জনকে হেরোইন এবং বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে ) বিকালে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রাব্বি (২৬), একই পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে সোহেল জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমন আলীর ছেলে সুমিত আলিফ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি আভিযানিক চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ এলাকার মৎস্য ভবন মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন ইট ভাটার পূর্বে বারঘরিয়া হতে গোয়ালবাড়ী যাওয়ার পাকা রাস্তার উত্তরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন: সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান:বিস্ফোরক দ্রব্য,হেরোইনসহ তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

উল্লেখ্য যে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক। ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights