মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনঃ
/ ১২৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights