বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম নৃগোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরী করেছেন -মির্জা ফখরুলঃ ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১ জন নারীর লাশ উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসীঃ
/ ৫৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১ জন নারীর লাশ উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসীঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা (৩৫), তিনি রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ই জুন) সকালে ফাজিলপুর গ্রামের একটি স্থানে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম ও প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর হরিপুর ও এর আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন ঘটনার তদন্ত চলমান রয়েছে। অন্যায় যে-ই করুক না কেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights