
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ব্রিজের পাশে ফুলগাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টাঃ
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল,
ঠাকুর গাঁও।
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়
রাউতনগর টু রসুনপুর বিরাশি হাট (ব্রম্মপুর) ব্রিজের দীর্ঘ প্রতীক্ষিত এই ১৩৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজের ৯০% কাজ এখন সম্পন্ন হয়েছে। ব্রিজের চারপাশে ফুল গাছ লাগানো হবে Adv Md. Mehedi Hasan মহোদয়ের নিজস্ব অর্থায়নে। যারা শরিক হতে চান বা সুপরামর্শ দিতে চান, তাদের জন্য যোগাযোগের সুযোগ উন্মুক্ত। ১৯৮০-এর দশকে বন্যায় ব্রিটিশ আমলের পুরাতন ব্রিজ ভেঙে যায়।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২২ সালে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়।
কাজের সময় স্থানীয় জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে সাময়িক স্থগিত।
সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান মহোদয়ের প্রচেষ্টায় সব আইনি জটিলতা সমাধান হয়।
আজ রাণীশংকৈলবাসী পেতে যাচ্ছে উপজেলার সর্ববৃহৎ এই ব্রিজটি, যা ৩নং হোসেনগাঁও ও ৪নং লেহেম্বা ইউনিয়নের সংযোগ স্থাপন করবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে এ্যাডভোকেট মেহেদী হাসান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল
ঠাকুর গাঁও।





