
সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
মোঃ মহসীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলা।
গত ২৪ মে২০২৬ তারিখে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদ কাঠী গ্রামের দাস নগর এলাকায় বসবাস রত মা বাবা হিন বিশেষ চাহিদা সম্পন্ন তিন সহোদর ভাইয়ের মানবতার জীবন যাপনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বাউফলের মাধ্যমে সম্মানিত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নজরে আসে বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সার্বিক সহায়তা ও সরকারের বিশেষ অনুদান ভাতা সুবিধা নিমিতে করার নির্দেশনা প্রধান করেন।
তাৎক্ষণিক নির্দশনায় প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সেই দিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ভাইয়ের জন্য ৫০ কেজি চাল ও ১০ হাজার টাকা নগদ অর্থ সারাটা প্রদান করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাউফলের কার্যালয় তাদের সাথে একমাত্র সুস্থ কর্ম ক্ষম সহোদর স্থানীয় লোকজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন পরবর্তীতে ৩ জুন তাদের আরও ৫০ কেজি চাল সরবারহ করা হয়। তিন সহদরই পূর্ব থেকেই সরকারের বিশেষ অনুদান ভাতা কর্মসূচির আওতাভুক্ত থাকলেও তাদের নিজস্ব মোবাইল নম্বরের মাধ্যমে তথ্য হাল নাগাদ ছিল না পরবর্তীতে তাদের নামে এন্টি করার ব্যবস্থা করা হয়েছে তিন ভাইয়ের জন্য একমাত্র সুস্থ কর্মক্ষম সহদরের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে অটোরিকশা বা দোকান করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।





