রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান ঈদগাঁওতে প্রথমবারের মতো কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক রাজশাহী বোর্ডে HSC-২৬ পরীক্ষায় পাসের হার ৪৫.০৬ শতাংশ মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়, সবার কাছে দোয়া চাইলেন দুলাল উদ্দিন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ চরভাগা শনিকান্দি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান। নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আপত্তিকর ভিডিও ভাইরাল ও একাধিক অভিযোগে অবশেষে দায়িত্ব হারালেন সন্তোষপুর ইউপির প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম
/ ১৫৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:০০ অপরাহ্ন

আপত্তিকর ভিডিও ভাইরাল ও একাধিক অভিযোগে অবশেষে দায়িত্ব হারালেন সন্তোষপুর ইউপির প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিনের বিতর্ক, অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওকে ঘিরে তোলপাড়ের মধ্যেই দায়িত্ব হারালেন দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম। তদন্তে একাধিক অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।
জানা গেছে, গত ১০ জুন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নাপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে খাদিজা বেগমকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফিরোজ কবিরকে প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান খাদিজা বেগম। দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিষদের একাধিক সদস্যের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। পরে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
এরই মধ্যে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে খাদিজা বেগমের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি এবং এর কয়েকটি স্ক্রিনশট দ্রুত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, অভিযোগগুলোর বিষয়ে উপজেলা প্রশাসনের তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ বিষয়ে খাদিজা বেগমের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এইচ. এম. খোদাদাদ হোসেন বলেন, শুধু ভিডিও ভাইরাল হওয়ার কারণে খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে বর্তমানে পুরো এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দায়িত্বশীলতার প্রশ্ন আবারও সামনে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights