বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
এম,পি দিপু ভুঁইয়া কে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত এর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন/ মেম্বার প্রার্থী মোতাহার হোসেন ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির রহস্য উদঘাটন,বিপুল পরিমাণ ওষুধ ও চুরি কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার, আটক -০৪ জনঃ বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ নিখোঁজের কয়েক ঘণ্টা পর মিলল ব্যবসায়ী রেজার লাশ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রতিটি ভাঙনের সঙ্গে হারিয়ে যাচ্ছে একটি পরিবারের ঠিকানা, ও জীবিকার অবলম্বন এবং ভবিষ্যতের স্বপ্ন।
/ ৫৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

প্রতিটি ভাঙনের সঙ্গে হারিয়ে যাচ্ছে একটি পরিবারের ঠিকানা, ও জীবিকার অবলম্বন এবং ভবিষ্যতের স্বপ্ন।

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,,,

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে প্রায় অর্ধশত বসতঘর, গুরুত্বপূর্ণ সড়কের অংশ এবং প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতায় নদীতীরবর্তী শতাধিক পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষ নিজেদের শেষ সম্বল রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। কেউ বসতভিটার গাছ কেটে সরিয়ে নিচ্ছেন, কেউ বহু কষ্টে গড়ে তোলা ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। অনেকেই ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল স্থানান্তরে ব্যস্ত। প্রতিটি ভাঙনের সঙ্গে হারিয়ে যাচ্ছে একটি পরিবারের ঠিকানা, জীবিকার অবলম্বন এবং ভবিষ্যতের স্বপ্ন।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই নদীগর্ভে বিলীন হতে পারে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাকা সড়কসহ আরও শত শত বসতবাড়ি এবং বিস্তীর্ণ ফসলি জমি।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, গত বছরও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় এবার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। নদীভাঙন রোধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন বলে জানান।
উপজেলা বিএনপির সদস্য সামিউল হক লাভলু বলেন, “গত কয়েক বছরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে এ এলাকার শত শত পরিবার গৃহহীন ও ভূমিহীন হয়ে পড়েছে। স্থায়ী নদীশাসনের উদ্যোগ না নিলে প্রতি বছরই মানুষকে একই দুর্ভোগের শিকার হতে হবে।”
এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, “ভাঙনের খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights