শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদের মাঝে বন্যার উদ্ধার উপকরণ বিতরণ
/ ৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদের মাঝে বন্যার উদ্ধার উপকরণ বিতরণ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত টাস্কফোর্স সদস্যদের (বন্যা স্বেচ্ছাসেবক) মাঝে উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের হোটেল জুমারাহ প্যালেসে, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। সিবিএম ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত ‘অ্যান্টিসিপেট, ইনক্লুড, অ্যাক্ট: স্ট্রেংদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রথম ধাপে যাত্রাপুর ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকের হাতে টর্চলাইট, মেগাফোন, গামবুট, লাইফ জ্যাকেট, রেইনকোট, ত্রিপল, ফার্স্ট এইড বক্স, রশি, বাঁশি ও উদ্ধার স্ট্রেচারসহ ১১ ধরনের জরুরি উদ্ধার উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল, প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আব্দুর গফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা এলজিইডি কর্মকর্তা জুলফিকার আলী, প্রকল্পের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত ও প্রয়োজনীয় সরঞ্জামসমৃদ্ধ স্বেচ্ছাসেবক দল দ্রুত উদ্ধার, অনুসন্ধান, প্রাথমিক চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রস্তুতির বিকল্প নেই।

সিডিডি জানায়, প্রকল্পের আওতায় যাত্রাপুর ইউনিয়নের ৬০ জন টাস্কফোর্স সদস্যকে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক উদ্ধার ও স্থানান্তর, আগাম সতর্কতা, ফার্স্ট এইড এবং দুর্যোগকালীন জরুরি সাড়াদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত সব স্বেচ্ছাসেবকের মাঝে প্রায় ১০ হাজার টাকা মূল্যের উদ্ধার উপকরণ প্যাকেজ বিতরণ করা হবে।

সিডিডির প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ বলেন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নে বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকেরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights