বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান
/ ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর (কলেজ রোড) বাজারে পাশাপাশি থাকা তিনটি (মিতু ফ্যাশন,জারিন ফ্যাশন এবং এভরিডে ফ্যাশন) গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে নাগরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।দীর্ঘ প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ততক্ষণে তিনটি গার্মেন্টসের দোকানের অধিকাংশ মালামাল সহ ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নাগরপুরে কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম ও নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন কুমার সাহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং নাগরপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights