বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
স্বামী একজন, স্ত্রী দুইজন,প্রকাশ্যে ধস্তাধস্তি।
/ ৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

স্বামী একজন, স্ত্রী দুইজন,প্রকাশ্যে ধস্তাধস্তি।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে এক স্বামীকে ঘিরে দুই নারীর বিরোধ প্রকাশ্যে মারামারিতে গড়িয়েছে। সোমবার সকাল ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডে চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান তারা। পরে স্থানীয়রা দুজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার কেন্দ্রের ব্যক্তি লিটন সরকার রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর মৌজার চায়না বাজার এলাকার মৃত ফজল কমান্ডারের ছেলে এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্র জানায়, লিটনকে নিজের স্বামী দাবি করে দুই নারীর মধ্যে বিরোধের সূত্রপাত। দ্বিতীয় স্ত্রী দাবি করেন, লিটন প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেছেন এবং তার কাছে তালাকনামা রয়েছে। তবে প্রথম স্ত্রী দাবি করেন, তাকে তালাক দেওয়া হয়নি এবং লিটন দ্বিতীয় বিয়েও করেননি।
তিস্তা বাসস্ট্যান্ডে এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মারামারি শুরু হলে স্থানীয়রা তাদের গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন মেম্বারের জিম্মায় দেন। রিপন বলেন, দুজনই লিটনের স্ত্রী বলে দাবি করছিলেন।
লিটন বিয়ে করার বিষয়টি স্বীকার করলেও মারামারি ও তালাকের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেননি। এ ঘটনায় এলাকায় আলোচনা চলছে। তবে তালাকনামার সত্যতা ও দুই নারীর বৈবাহিক সম্পর্কের প্রকৃত অবস্থা সংশ্লিষ্ট নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights