সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।। আমদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইএম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত। ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিগুয়ারীতে বিএনপির ঐক্যের ডাক ইয়াসিন খানের,এমপি আখতারুজ্জামান বাচ্চুর হাত শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক ও উপন্যাসিক আবু ইসহাকের জন্ম শতবর্ষ উদযাপন কচাকাটা ডিগ্রি কলেজের নিয়োগ নিয়ে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা এলাকাবাসীর কক্সবাজার সরকারি কলেজে চালু হলো ৭ বিষয়ে প্রিলিমিনারী টু মাস্টার্স ও নতুন ৪ বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু, নেতৃত্বে যারা চৌদ্দগ্রামে অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জামায়াতের মতবিনিময় নাগরপুরে ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত মাসুদুর রহমানকে ঘিরে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক
/ ২৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,শার্শা থানার সেতাই পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে আরমান আলী (২৫)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত এগোরাটার সময় পুলিশ জানায়,শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে শার্শা থানাধীন সেতাই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন সেতাই গ্রামস্থ জনৈক আনোয়ারের ইটভাটার চিমনির পাশে গোলাঘরের মধ্যে হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এবং ঘটনাস্থল হতে একজন আসামী কৌশলে পালিয়ে যায়।

আটককৃত আসামীর হেফাজত হতে (ক) ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, (খ) ১ টি পুরাতন OPPO A55 স্মার্ট মোবাইল এবং পলাতক আসামীর ফেলে যাওয়া ১ টি পুরাতন NOKIA বাটন মোবাইল উদ্ধার করে থানায় হাজির হয়ে লিখিত এজাহার দাখিল করেন। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। তৎপ্রেক্ষিতে ‍ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights