বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত যশোর সদরে সারের কৃত্রিম সংকট: ডিলার ও কর্মকর্তাদের যোগসাজশে সীমান্ত ঘেঁষা এলাকায় পাচারের অভিযোগ প্রতিমন্ত্রীর নির্দেশে চিরানন্দকে গরু উপহার, পাশে দাঁড়ালেন এস এম আব্দুল্লাহ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (অনার্স) শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (অনার্স) শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন
/ ১৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (অনার্স) শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন

আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি

হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় ফাজিল (অনার্স) ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সবক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: কুতুবুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে বক্তারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ওপর বিশেষ তাগিদ দেন। একই সাথে পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন গড়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সবক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মারজানুর রহমান খান, মুহাদ্দিস হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক হযরত মাওলানা ইউনুছ আহমদসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী বক্তব্য প্রদান করেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে প্রধান অতিথি হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলীর বিশেষ দুআ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights