বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে ম,দের দোকানের কর্মচারীকে আ,গুন: প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর গ্রে,ফতার। নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ‎ঠাকুর জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়ন মাদক বিরোধী অভিযানে আটক একঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর: হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করলেন সিসিক প্রশাসক। উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক: উন্নয়নকাজে মানের সঙ্গে কোনো আপস নয়। রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণ গ্রেপ্তার বিদেশি পিস্তল-গুলি ও ৬ রামদা উদ্ধার, সহযোগীসহ আটক ৪ গাইবান্ধায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোবিন্দগঞ্জে সিলিকা জেল মেশানো চিংড়ি বিক্রি,জব্দ ২৪ কেজি মাছ জরিমানা ৬০ হাজার
/ ৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সিলিকা জেল মেশানো চিংড়ি বিক্রি,জব্দ ২৪ কেজি মাছ
জরিমানা ৬০ হাজার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিংড়ি মাছে সিলিকা জেল মিশিয়ে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ২৪ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর মাছ বাজারে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সংশ্লিষ্টরা জানান, অধিক লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর পদার্থ মেশানো হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ডে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল বা ক্ষতিকর পদার্থ মিশিয়ে খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights