শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রর্থী শফিকুল ইসলাম ভুইয়ার সাথে মহিলা ভোটারদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে মহিলা কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ। মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি ​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী নেত্রকোনার কলমাকান্দায় চার বছর পেরিয়ে গেলেও সাগর হত্যা মামলায় বিচার হয়নি রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি -৫ এর অভিযান পীরগঞ্জে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার এমপিও কাগজপত্রে কারসাজির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে সার বিতর্কের মধ্যে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাকে বদলি
/ ৩২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

কুড়িগ্রামে সার বিতর্কের মধ্যে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তাকে বদলি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে একের পর এক বিশৃঙ্খলা, কৃষকের ভোগান্তি ও বিতর্কের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছে।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির প্রেক্ষাপটে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের মধ্যে তাঁকে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

আব্দুল্লাহ আল মামুনের স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কৃষি বিভাগের উপপরিচালককে বদলি করা হয়েছে। বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights