সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!
/ ৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ!
মোঃ মিঠু আহাম্মেদ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ মার্কেটের স্বনামধন্য ‘আকরাম টুপি হাউস’-এর মালিক মো. আকরাম হোসেনের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং না পেয়ে হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত শনিবার (গতকাল) রাত সাড়ে দশটার দিকে সন্ত্রাসী মোশারফ দলবল নিয়ে আকরাম টুপি হাউসে উপস্থিত হন। এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেন যে, রাতের মধ্যে টাকা না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং ব্যবসায়ী আকরামকে হত্যা করে শীতলক্ষ্যা নদীর মাছেদের খাইয়ে দেওয়া হবে। পাশাপাশি তার পরিবার ও মেয়েদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
ভুক্তভোগী আকরাম হোসেন জানান, তিনি একজন অতি সাধারণ আতর ও টুপি ব্যবসায়ী। এর আগেও সন্ত্রাসী মোশারফ বিভিন্ন সময়ে ক্যাশবাক্স থেকে জোরপূর্বক প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছেন। ভয়ে এবং পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে তিনি এতদিন আইনি বা প্রশাসনিক কোনো পদক্ষেপে যাননি। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এমতাবস্থায়, এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী মোশারফ ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছেন অসহায় ব্যবসায়ী মো. আকরাম হোসেন। প্রশাসন ও উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights