সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন।
/ ২০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ ডেঙ্গু প্রতিরোধ কল্পে ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ রবিবার (৪ অক্টোবর, ২০২৬) সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, সবাইকে ধন্যবাদ, আপনারা এত সকালে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুভব করেছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। সেই লক্ষ্যেই ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ।

তিনি বলেন, আমরা যদি আমাদের ক্যাম্পাসকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, তবে ডেঙ্গুসহ নানা ধরণের স্বাস্থ্যঝুঁকি ও বিপদ থেকে রক্ষা পাব। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজ আমরা এই কার্যক্রমের সূচনা করলাম। ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্ট বডিসহ সকলকে নিয়ে আমরা একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব।

ক্যাম্পাস পরিচ্ছন্নতার গতিধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ভাইস চ্যান্সেলর আরও বলেন, আমাদের ক্যাম্পাস অনেক বড় হওয়ায় প্রাথমিক কাজের জন্য কিছু বাইরে থেকে কর্মী আনা হয়েছে। পুরো কার্যক্রমটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আগামী শনিবার বা রবিবারে আমরা নিজেরাও সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেব। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলোকেও আহ্বান জানান, যাতে তারাও এ ধরণের ভালো ও সচেতনতামূলক কাজে এগিয়ে আসে।

তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই উদ্যোগে আন্তরিকতার সাথে অংশ নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট, গ্যারেজসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এছাড়া তিনি ফুডকোর্ট ও আশপাশের টং দোকান মালিকদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, এসব এলাকায় যাতে কোনো ধরণের ময়লা-আবর্জনা না থাকে এবং তারা যেন নিজ দায়িত্বে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ সংলগ্ন এলাকা, আবাসিক এলাকা, লেক, খাল এবং ক্যাম্পাসের উন্মুক্ত স্থানসমূহে জমে থাকা আগাছা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করা হবে। একইসাথে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights