
যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের চৌগাছায় বিশেষ আ ইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএ নও) ফারজানা ইসলাম।
সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশ ও আনসা রের টহল জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, চৌ গাছায় হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, গণ মাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে গতবারের তুলনায় সহযোগিতা বাড়ানো হয়েছে।
প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
সভায় চৌগাছা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আমিনুল ইস লাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, জামাতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলি য়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল মৃধা, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক গোবিন্দ রাহা, সভাপতি অধ্যক্ষ বলাই পাল, বিভিন্ন রাজনৈ তিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আন সার-ভিডিপি সদস্য ও প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি মাস্টার রহিদুল ইসলাম খান, সাংবাদিক এম এ মান্নান সহ গণমাধ্য মকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃ ঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





