সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা রামপাল বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গ্রিডে যুক্ত হচ্ছে ১,৩২১ মেগাওয়াট শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের উদ্বোধন। নড়াইল প্রেস ক্লাব থেকে ভুয়া মুক্তিযোদ্ধা টুকু বহিষ্কার যশোরের চৌগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আতর-টুপি ব্যবসায়ী আকরামকে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ! ডামুড্যায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন চৌদ্দগ্রাম বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মুন্সিরহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ ফাইনাল খেলা অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত নড়াইলের তানজিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা
/ ১৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী বনিক ফাজিল মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে নানা অবকাঠামোগত ও জনবল সংকটে জর্জরিত। বিশেষ করে শ্রেণিকক্ষের সংকট, বিশুদ্ধ পানির অভাব, পরিচ্ছন্নতার ঘাটতি, চতুর্থ শ্রেণির কর্মচারী ও নৈশপ্রহরীর সংকটসহ বিভিন্ন সমস্যায় শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে কামারজানী এলাকায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। পরে নদীভাঙনে প্রতিষ্ঠানটির জায়গা-জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০০০ সালে এটি স্থানান্তর করে ঝাউবাড়ী বাজারের ২ নম্বর মালীবাড়ী এলাকায় স্থাপন করা হয়। দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৭ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন।
তবে প্রতিষ্ঠানের অবকাঠামোগত চাহিদার তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা পর্যাপ্ত নয়। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ থাকায় নির্মাণকাজ থমকে আছে। ফলে বিদ্যমান শ্রেণিকক্ষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ও বসার ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাদ্রাসাটিতে নারী শিক্ষক থাকলেও তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় পর্যাপ্ত প্রাচীর ও পর্দার ব্যবস্থা নেই বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারী ও নৈশপ্রহরীর ঘাটতির কারণে দৈনন্দিন পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অন্যান্য সহায়ক কার্যক্রমেও সমস্যা হচ্ছে।
মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। প্রয়োজনের সময় বাইরে থেকে পানি সংগ্রহ করে পান করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এছাড়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও জনবল সংকট রয়েছে। শ্রেণিকক্ষের সংকটের কারণে পাঠদানের পরিবেশও স্বাভাবিক থাকছে না।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফয়জার রহমান বলেন, তিনি সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন অবহেলিত ছিলাম। বর্তমানে সরকার মাদ্রাসার জন্য নতুন ভবনের ব্যবস্থা করেছে। কিন্তু নির্মাণকাজ বন্ধ থাকায় শ্রেণিকক্ষ সংকট প্রকট হয়েছে। এতে শিক্ষার্থীদের বসার ও পাঠদানের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটছে।’
বিশুদ্ধ পানির বিষয়ে তিনি বলেন, মাদ্রাসায় একটি টিউবওয়েল ছিল, সেটি চুরি হয়ে গেছে। নতুন করে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও মাদ্রাসাটির সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তাই নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত শেষ করা, পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রয়োজনীয় চতুর্থ শ্রেণির কর্মচারী ও নৈশপ্রহরী নিয়োগ এবং প্রতিষ্ঠানের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights