
চৌদ্দগ্রাম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মাওলানা ইসমাইলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও গ্রামের প্রবীণ আলেম কাজী মাওলানা ইসমাইল হোসেনের মৃত্যুতে ৫ অক্টোবর(সোমবার) সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমিটির নবনির্বাচিত সভাপতি ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মাহবুব আলম ভুঁঞার পরিচালনায় অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও মরহুমের ছোট সন্তান কাজী মহিন উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সমন্নয়ক মামুনুর রশীদ মজুমদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মাওলা, সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও বাতিসা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান মাসুম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সাবেক ইউপি সদস্যপ্রার্থী জাফর আহমদ, স্হানীয় মোহাম্মদ উল্লাহ, কামাল উদ্দিন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য জেসমিন আক্তার, অভিভাবক সদস্য মোঃ আবদুল আলী, মোঃ সাইফুল ইসলাম, তাহমিনা আক্তার প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মাওঃ মনির আহমদ মজুমদার।
এ দিকে সোনাপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্হাপনা কমিটির প্রথম সভা ৫ অক্টোবর(সোমবার) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির নবনির্বাচিত সভাপতি ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সেক্রেটারি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মাওলা’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন নবনির্বাচিত সহ সভাপতি মাওঃ মনির আহমদ মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য জেসমিন আক্তার, অভিভাবক সদস্য তাহমিনা আক্তার, মোঃ আবদুল আলী, মোঃ সাইফুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি মোঃ মাহবুব আলম ভুঁঞা।





