
শাবিপ্রবির স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোঃ আবদুল হামিদ।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) বেলা ২.০০ ঘটিকায় ডিন কার্যালয়ে অনুষ্ঠিত স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী কমিটির এক বিশেষ সভায় তিনি সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
অনুষ্ঠানে স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত ডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।





